Monday, June 15, 2026

ভাইরাল ছবি ! পুলিশ অফিসার বাবা ছোট্ট মেয়ের কাছেও যেতে পারছেন না

Date:

Share post:

ভাইরাল হয়েছে এই ছবি ৷

এক পিতা’কে কর্তব্যের কারনে এই লকডাউনের সময়েও প্রতিদিন বেরোতে হচ্ছে৷ বাড়ি ফিরেও কাছে যেতে পারছেন না একরত্তি মেয়ের৷ তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একথা লিখেওছেন৷

ইনি ইন্দোরের এক পুলিশ অফিসার৷ নাম নির্মলকুমার শ্রীবাস৷ নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন তার দুঃখের কথা। তিনি লিখেছেন, ‘সংক্রমণ রুখতে ৪৮ ঘণ্টা ডিউটি করছি তাতে দুঃখ নেই, কিন্তু কষ্ট হচ্ছে যখন বাড়ি গিয়ে দাওয়ার একপাশে বসে খাবার খাই। আর সেই সময়ে যখন আমার ছোট্ট মেয়েটা দূর থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওকে কোলে নিতে পারিনা। ভয় হয়, যদি ওর মধ্যে আমার রোগ ছড়িয়ে পড়ে।’

একথা তো ঠিকই, দিনের পর দিন বেড়েই চলেছে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ১১৭। আক্রান্তের সংখ্যা ৪২৮৮। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশজুড়ে চলছে লকডাউন৷ কিন্তু এই লকডাউন ভেঙে অনেকেই নেমে পড়ছেন রাস্তায়। তাঁদের সামাল দিতে হচ্ছে পুলিশকে। যে কাজে কলকাতা পুলিশ তৎপর, ঠিক একই কাজ করতে হচ্ছে ইন্দোরের এই নির্মলকুমার শ্রীবাস’কেও৷ দেশের স্বার্থে এই মুহুর্তে হাসিমুখেই ঝুঁকি নিয়েছেন৷ তবুও এক বাবা’র কষ্ট তো অন্য জায়গায়, মেয়েকে এখন আদর করারও পরিস্থিতি যে নেই, সে কথাই জানিয়েছেন তিনি৷

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...