Sunday, May 17, 2026

সদ্যোজাত ও মায়েদের জন্য গ্রামীন হাসপাতালকে অত্যাধুনিক গাড়ি দিলেন মিমি

Date:

Share post:

ফের মানবিক যাদবপুরের তৃণমূল সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। লন্ডন থেকে ফিরে নিজেকে গৃহবন্দি রাখলেও, মানুষের জন্য থেমে নেই তাঁর কাজ। মহাসঙ্কট ও লকডাউনের মধ্যে অসহায় মানুষকে ত্রাণ পৌঁছে দিচ্ছেন, অনাথ শিশুদের মুখে তুলে দিচ্ছেন অন্ন, আবার রাস্তার সারমেয়দের ক্ষুধা নিবারণ করছেন মিমি। একইসঙ্গে মাস্ক, সানিটাইজার বিলির মাধ্যমে সাধারণ মানুষকে সুরক্ষিত করছেন। করছেন সচেতন।

এখানেই শেষ নয়। এবার সদ্যোজাত শিশু ও তাদের মায়েদের জন্য এগিয়ে এলেন সাংসদ অভিনেত্রী। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে যাতে মা ও শিশু সম্পূর্ণ সুরক্ষিত থাকে, তার জন্য একটি অত্যাধুনিক গাড়ি দিলেন তিনি।

সোমবার সোনারপুরের সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে সদ্যোজাত শিশু ও মাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সাংসদ মিমি চক্রবর্তী তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায় একটি এসি গাড়ি সম্পূর্ণ বিনামূল্যে হাসপাতালকে প্রদান করলেন। মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চ্যালেঞ্জকে সফল করতে তাঁর এই প্রয়াস। করোনা ভাইরাসকে যাতে কোনওভাবেই সদ্যজাত শিশু ও তার মাকর সংক্রমিত করতে না পারে সেই জন্য সম্পূর্ণ জীবাণুমুক্ত এই গাড়িটি হাসপাতাল কর্তৃপক্ষকে দিলেন সাংসদ-অভিনেত্রী।

এমন উদ্যোগে উপকৃত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও শিশুদের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, মিমি চক্রবর্তী ও তাঁর আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্যকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...