Sunday, May 17, 2026

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য পাঠান ভাইদের

Date:

Share post:

গোটা দেশ কাঁপছে করোনা আতঙ্কে। পাশাপাশি করোনা মোকাবিলায় চলছে ২১ দিনের লকডাউন। এর ফলে বেশি সমস্যায় পড়েছেন নিম্নবিত্ত, দিন আনা দিন খাওয়া মানুষজন। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে অনেক ব্যক্তিত্ব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই সমস্যা সমাধানে। এবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ইউসুফ ও ইরফান পাঠান। পাঠান ভাইরা গরিবদের সাহায্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু দিলেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সচিন তেন্ডুলকর, বিরাট কোহালির মতো ভারতীয় ক্রিকেটাররা এর আগে অর্থ সাহায্য করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কেউ আবার স্থানীয়দের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। এর আগে স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছিল পাঠান ভাইদের। এ বার তাঁরা চাল-আলু বিতরণ করলেন গরিবদের মধ্যে।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...