Thursday, May 14, 2026

করোনা আপডেট: দেশের কোথায় কী

Date:

Share post:

করোনা সংকটে অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ: দেশের সরকারি ও বেসরকারি ল্যাবগুলিতে বিনামূল্যে করোনা টেস্ট করতে হবে। কয়েকটি বেসরকারি ল্যাব প্রায় সাড়ে চার হাজার টাকায় এই টেস্ট করছে জেনে উষ্মা প্রকাশ করেছে আদালত। কোর্টের নির্দেশ, মানুষকে বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুক সরকার।

কর্নাটকে বিধায়কদের ৩০ শতাংশ বেতন ছাঁটাই। অর্থ যাবে করোনা তহবিলে।

আয়কর, জিএসটি ও কাস্টমস রিফান্ডের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত খুব শিগগিরই জমা পড়ে যাবে করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। করোনা সংকটের পরিস্থিতিতে মধ্যবিত্ত মানুষ ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের সুবিধার্থে ৫ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড দ্রুত জমা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

করোনা সংকটে কাজ হারাতে পারেন ১৯ কোটি ভারতীয়। দারিদ্রসীমার নীচে নেমে যেতে পারেন দেশের ৪০ কোটি মানুষ। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্ট।

বাড়ির বাইরে বেরোলে বাধ্যতামূলকভাবে মাস্ক বা ফেস কভার ব্যবহার করতে হবে। ওড়িশার পর এবার এই নির্দেশ জারি দিল্লি ও মহারাষ্ট্রে।

করোনা পজিটিভ নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হলেন বলিউডের অন্যতম প্রযোজক করিম মোরানি। সম্প্রতি তাঁর দুই মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন।

উত্তরপ্রদেশের ১৫ টি জেলাকে করোনা হটস্পট ঘোষণা করে সিল করল যোগী সরকার। অত্যাবশ্যক পণ্য পরিবহন ছাড়া এই সব জেলায় কেউ ঢুকতে বা বেরোতে পারবে না।

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...