কলকাতা ৩৫°সে
ব্রেকিং
নেপালে ফের হড়পা বানের হাইঅ্যালার্ট! বাজছে সাইরেন, ধাদিঙ জুড়ে খালি করা হল সমতলবিলবোর্ড খোলা নিয়ে তৃণমূল কার্যালয়ে ধুন্ধুমার: ‘বেআইনি নোটিশ’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন অভিষেক, প্রবল ধস্তাধস্তি পুলিশ-পুরসভারকানপুরে ভেঙে পড়ল প্রশিক্ষণরত এয়ারক্রাফ্ট, মৃত ২চিনির দাম বাড়ায় কেনাকাটায় বিধিনিষেধ! অর্ডারের সংখ্যায় লাগাম জেপ্টো, ব্লিনকিট-সুইগিজিম থেকে বেরোতেই গুলি করে খুন গায়ককে! ক্ষুব্ধ জাঠরানেপাল-চিন সীমান্তে ফের হড়পা বানের আশঙ্কা!নেপালে হড়পা বানে বিপর্যস্ত একাধিক এলাকা, ভারতেও জারি সর্তকতাকেষ্টপুরে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ১! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দেরএকসঙ্গে সব মামলার শুনানি সম্ভব নয়, আরও ৩ মামলায় অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টেরমোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস! ঘোষণা শুভেন্দুরনেপালে ফের হড়পা বানের হাইঅ্যালার্ট! বাজছে সাইরেন, ধাদিঙ জুড়ে খালি করা হল সমতলবিলবোর্ড খোলা নিয়ে তৃণমূল কার্যালয়ে ধুন্ধুমার: ‘বেআইনি নোটিশ’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন অভিষেক, প্রবল ধস্তাধস্তি পুলিশ-পুরসভারকানপুরে ভেঙে পড়ল প্রশিক্ষণরত এয়ারক্রাফ্ট, মৃত ২চিনির দাম বাড়ায় কেনাকাটায় বিধিনিষেধ! অর্ডারের সংখ্যায় লাগাম জেপ্টো, ব্লিনকিট-সুইগিজিম থেকে বেরোতেই গুলি করে খুন গায়ককে! ক্ষুব্ধ জাঠরানেপাল-চিন সীমান্তে ফের হড়পা বানের আশঙ্কা!নেপালে হড়পা বানে বিপর্যস্ত একাধিক এলাকা, ভারতেও জারি সর্তকতাকেষ্টপুরে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ১! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দেরএকসঙ্গে সব মামলার শুনানি সম্ভব নয়, আরও ৩ মামলায় অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টেরমোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস! ঘোষণা শুভেন্দুর
রাজ্য

বিজেপি শাসিত অসমে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরব পরিবার 

বিজেপি শাসিত অসমে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরব পরিবার 

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক। এবার ঘটনাস্থল বিজেপি শাসিত রাজ্য অসম। মৃত শ্রমিকের নাম হিমাঙ্কর পাল, বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের ভাওয়েরথানা গ্রাম পঞ্চায়েত এলাকার কুর্শামারি গ্রামে। অরুণাচল প্রদেশ থেকে কাজ সেরে ফেরার পথে অসমের গোয়ালপাড়া এলাকায় ওই শ্রমিকের নিথর দেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছে পরিবার।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, হিমাঙ্কর অরুণাচল প্রদেশে রং মিস্ত্রীর কাজ করতেন। শনিবার সেখান থেকে বাড়ি ফেরার পথে অসমে এক গাড়ি চালকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। ফোনে পরিবারের সদস্যদের সেই সমস্যার কথা জানিয়েছিলেন হিমাঙ্কর। কিন্তু তার পর থেকেই ফোন বন্ধ হয়ে যায় তাঁর। পরিবারের দাবি, ওই গাড়ি চালক বা তার সঙ্গীরাই হিমাঙ্করকে খুন করে রেল লাইনের ধারে ফেলে দিয়ে গিয়েছে। রবিবার সকালে গোয়ালপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ার খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম।

মৃতের পিতা নীতিশ পাল ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ছেলে ফোন করে জানিয়েছিল এক গাড়ি চালকের সঙ্গে ওর ঝামেলা হয়েছে। তার পরেই ফোন বন্ধ হয়ে গেল। আমাদের নিশ্চিত সন্দেহ ওকে খুন করা হয়েছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি চাই।”

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এদিন মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। বিজেপি শাসিত রাজ্যে বারবার বাংলার শ্রমিকদের এই করুণ পরিণতি নিয়ে আক্রমণাত্মক সুরে তিনি বলেন, “অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগের ঘটনা। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকরা কেন বারবার আক্রান্ত হচ্ছেন? এই মৃত্যুর ঘটনার তীব্র ধিক্কার জানাই।” রবিবার বিকেলেই পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা অসমের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভিন রাজ্যে বারবার বাংলার শ্রমিকের মৃত্যু নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুন - শাহর মূর্তি ভাঙায় মোদির প্রায়শ্চিত্ত? বিদ্যাসাগরের ছবি উপহারে ‘উপরসা’ কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

 

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

পালাবদলের বঙ্গের বাজার জুড়ে তেরঙ্গা - পদ্ম রাখির রমরমা!

২৮/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

নেটওয়ার্ক বিভ্রাটে বায়োমেট্রিক অমিল! গ্রামগঞ্জে কাজ ছাড়ছেন দিনমজুররা

২৮/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

রাজ্যজুড়ে সম্প্রীতি - ভ্রাতৃত্বের বার্তা দিতে ‘রাখী বন্ধন উৎসব’, নজরকাড়া আয়োজন

২৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

দলীয় কার্যালয়ে ফের টাঙানো হল ফ্লেক্স! পুলিশি অভিযানের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি অভিষেকের

২৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বানচাল করতেই ক্যামাক স্ট্রিটের অফিসে হামলা! অভিযোগ কুণালের

২৭/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

পুজোর মুখেই বড় ঘোষণা, সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়াল রাজ্য

২৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →