Wednesday, June 24, 2026

করোনা মোকাবিলা : ১০০ কোটি মার্কিন ডলার দান ট্যুইটারের প্রতিষ্ঠাতার

Date:

Share post:

বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন অনেকেই।

এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সামাজিক মাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সিও। করোনা মোকাবিলায় ১০০ কোটি মার্কিন ডলারের কথা ঘোষণা করেছেন তিনি নিজে। তাঁর মোট সম্পত্তির ২৮ শতাংশ করোনা পরিস্থিতি মোকাবিলায় দান করার কথা ঘোষণা করেছেন জ্যাক ডর্সি। তাঁর তৈরি করা প্রতিষ্ঠান স্টার্ট স্মল ট্র্যাকিং ফাউন্ডেশনে এই অর্থ দান করা হবে বলে জানিয়েছেন। এই প্রতিষ্ঠানটি কোভিড-১৯’র প্রাদুর্ভাবে তৈরি হওয়া সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী ত্রাণ সহায়তা পরিচালনা করছে।

ডর্সি নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, “করোনা পরিস্থিতি মোকাবিলায় মোট সম্পত্তির ২৮ শতাংশ অর্থ দেওয়া হবে। এর পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার। প্রাথমিকভাবে বিশ্বে এই  মহামারি মোকাবিলায় অর্থ ব্যয় হবে। সংকট কাটিয়ে ওঠার পর বিশ্বজুড়ে মেয়েদের স্বাস্থ্য ও শিক্ষার সংশ্লিষ্ট খাতের দিকে খেয়াল রাখা হবে।”

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...