Friday, June 26, 2026

করোনা যুদ্ধের “রিয়েল হিরো” কলকাতা পুলিশকে ফুল-মিষ্টিতে বরণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

Date:

Share post:

করোনার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কলকাতা পুলিশকে বিশেষভাবে সন্মান জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আজ, বৃহস্পতিবার দুপুরে তিনি কলকাতার গড়িয়াহাট মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের বিশেষ সন্মান জানান।

প্রথমেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে মাস্ক ও সানিটাইজার তুলে দেন। তারপর তাঁদের হাতে জল ও মিষ্টির তুলে দেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। ফুলে ফুলে তাঁদের বরণও করেন তিনি।

অগ্নিমিত্রা বলেন, “করোনার যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে কলকাতা পুলিশ। আমরা সবাই জীবন বাঁচাতে ঘরে বসে আছি। সেইসময় কলকাতা পুলিশ প্রতিদিন রাস্তায় রয়েছে। আইনশৃঙ্খলা সামলে রাস্তায় কলকাতাবাসীকে নিরাপত্তা দিচ্ছেন। কলকাতা পুলিশের কর্মীদের জীবনের দাম রয়েছে। তাদের পরিবার পরিজন রয়েছে। তারপরেও পুলিশকর্মীরা আমাদের নিরাপত্তা দিচ্ছেন। তাঁদেরকে স্যালুট জানাই।”

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...