Sunday, May 17, 2026

অসাধারণ উদ্যোগ বর্ষীয়ান চিত্রসাংবাদিকের

Date:

Share post:

করোনা পরিস্থিতির জন্য গোটা রাজ্য তথা দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়ালেন বর্ষীয়ান চিত্রসাংবাদিক অশোক মজুমদার। তিনি তাঁর ফেসবুকে একটি মানবিক পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন-

“করোনা পরিস্থিতির জন্য লকডাউন কবে শেষ হবে তা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। এপ্রিল শেষ হয়ে মে মাসেও কতদিন চলবে তা জানিনা। এই অবস্থায় ফুটপাত থেকে বহুতল সব মানুষই খুব সমস্যার মধ্যে রয়েছেন। আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই ঘরবন্দি।

যেহেতু আমার যা কাজ তাতে আমাকে সবরকম সাবধানতা নিয়ে রোজ বেরোতেই হবে তাই আমি আপনাদের কাছে আবারও আবেদন করছি আপনাদের যেকোনো অসুবিধার কথা আমাকে বলুন। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকলের কাছে আমার অনুরোধ নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করুন।

আপনাদের যেকোনো অসুবিধা যেমন ডাক্তার, ওষুধ, এম্বুলেন্স, মুদিখানা ছাড়াও যেকোনো অত্যাবশ্যক জিনিসের জন্য আমাকে জানান। যার সামর্থ্য আছে সে বিল অনুযায়ী টাকা দিয়ে দেবেন।

আবার অনেকে এমন আছেন যারা তাদের পরিজন বা পরিচিতদের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনেও সেগুলো পরিস্থিতির কারণে দিয়ে আসতে পারছেন না, সেটাও আমাকে জানাতে পারেন। আমি পৌঁছনোর ব্যবস্থা করে দেবো।

সমাজের বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, খেলোয়াড়, শিক্ষক, ডাক্তার, গায়ক গায়িকা, পুলিশ, নার্স, এরকম আরও যারা আছে তাদের কাছেও আমার আবেদন আপনার সমস্যা আমাকে জানান।

কারণ এই মহামারীতে যতবেশি বাড়িতে থাকবো তত তাড়াতাড়ি হয়তো বাড়ি থেকে বেরোতে পারবো।

সাবধানে থাকুন, আনন্দে থাকুন, বাড়িতে থাকুন আর অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমার হোয়াটস্অ্যাপ নম্বরে।( 9830165603)

 

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...