Friday, May 15, 2026

বর্ষাকালে দেশে বাড়তে পারে করোনা! আশঙ্কা ভারতীয় গবেষকের

Date:

Share post:

দফায় দফায় বিমানে করে দেশে ফিরেছেন ভারতীয়রা। কিন্তু করোনার উৎসস্থল উহানে থেকে গিয়েছিলেন অরুণজিৎ সাথরাজিত। গবেষক অরুণজিৎ তুলে ধরলেন গত তিন মাসের অভিজ্ঞতার কথা। কীভাবে বাঁচতে পারে ভারত, দিলেন সেই পরামর্শও।

সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, লকডাউনের চলায় ৭৩ দিন বেরোননি বাড়ি থেকে। এমনকী কারও সঙ্গে কথাও বলেননি তিনি। করোনা ঠেকাতে নিজেকে গৃহবন্দি রাখার পরামর্শ দিয়েছেন গবেষক। তবে তাঁর আশঙ্কা ভারতে বিপদ বাড়তে পারে বর্ষাকালে। কারণ সেইসময় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে, সমস্যা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।

ভারতীয় সহ আরও বিদেশিদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়া ২টি বিশেষ বিমান চিনে পাঠায়। ৭০০ জনকে ফিরিয়েও আনা হয়। কিন্তু ফেরেননি ভারতীয় গবেষক অরুণজিৎ। কিন্তু বিপদের সময় চিনকে ফেলে আসেননি তিনি। এদিকে দেশে রয়েছেন তাঁর বয়স্ক বাবা-মা, স্ত্রী, সন্তান। তাঁদেরও সংক্রমণের ভয় রয়েছেন। প্রাণ নিয়ে থেকে গিয়েছিলেন উহানে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...