Sunday, May 17, 2026

গ্রামে কেন কোয়ারেন্টাইন সেন্টার? প্রশ্ন তুলে ট্যাক্সি ড্রাইভার সইদুলের হাসপাতালে বিক্ষোভ এলাকাবাসীদের

Date:

Share post:

বোনের স্মৃতিতে ট্যাক্সি ড্রাইভার সইদুল লস্করের তৈরি মারুফা মেমোরিয়াল হাসপাতাকে কোয়ারেন্টাই সেন্টার হিসেবে নিতে চলেছে সরকার। এই খবর চাউর হওয়ার পরই বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গ্রামবাসীরা।

আজ, শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগণার সীতাকুন্ডুর অন্তর্গত পুঁড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ হাসপাতালের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের প্রশ্ন, কেন করোনার মতো ভাইরাসকে গ্রামে ডেকে আনছে সইদুল। এরপর প্রায় শ’খানেক বাসিন্দা হাসপালের ভাঙতে উদ্যতো হয়।

ওই হাসপাতালের একটি ছোট্ট ঘরেই স্ত্রী-সন্তানকে নিয়ে থাকেন ট্যাক্সি চালক সইদুল। গ্রামবাসীদের বিক্ষোভ তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। ফোন করে পুরো বিষয়টি জানান বারুইপুরের বিডিও মহম্মদ মোশারফ হোসেনকে। তিনি দেরি না করেই পুলিশে খবর দেন। খুব তৎপরতার সঙ্গে সইদুলের হাসপাতালে পৌঁছে যায় পুলিশ।

পুলিশের সামনেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলতে থাকে। তাদের দাবি, এই হাসপাতালকে কোনওভাবেই কোয়ারেন্টাইন সেন্টার বানাতে দেওয়া হবে না। পুলিশ বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলে। তাদের বোঝানোর চেষ্টা করা হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

এদিকে, বিডিও জানিয়েছেন হাসপাতাল ও সইদুলের পরিবারের পুরো দায়িত্ব নেবে প্রশাসন। সেইমতো ব্যবস্থা গ্রহণ চলছে। প্রয়োজনে ২৪ ঘন্টা হাসপাতালে নজরদারি চালাবে পুলিশ। রাখা হবে নিরাপত্তারক্ষীও।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...