Sunday, March 1, 2026

লকডাউন বিধি মানা হচ্ছেনা, কেন্দ্রের চিঠি রাজ্যকে, এই সংকটে রাজনীতি করা ঠিক নয়, বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এতদিন লকডাউন বা সোশ্যাল-ডিসট্যান্সিং লঙ্ঘন নিয়ে রাজনৈতিক তরজা ছিলো৷ এবার একই ইস্যুতে রাজ্যকে সুনির্দিষ্ট কিছু অভিযোগে অভিযুক্ত করলো কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে সতর্ক করে চিঠি দিয়েছে৷ চিঠিতে নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করে দ্রুত এদিকে নজর দিতে বলা হয়েছে এবং একই সঙ্গে এ ব্যাপারে রাজ্য কোন ধরনের পদক্ষেপ করছে, তা রিপোর্ট আকারে অতি দ্রুত কেন্দ্রকে জানাতে রাজ্যের এই দুই শীর্ষ আমলাকে জানাতে বলা হয়েছে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক অফিসারের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বহু এলাকায় লকডাউন তথা সোশ্যাল -ডিসট্যান্সিং বিধি মানা হচ্ছে না৷ একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির পাঠানো রিপোর্ট কেন্দ্রের হাতে এসেছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, কলকাতার রাজাবাজার, নারকেলডাঙ্গা, তফসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, একবালপুর, মানিকতলা এলাকায় সোশ্যাল -ডিসট্যান্সিং বিধি লঙ্ঘিত হচ্ছে৷ রাজ্যের বহু সবজি, মাছ-মাংসের বাজারেও সোশ্যাল -ডিসট্যান্সিং বিধি বলে কিছুই নেই৷ নিষিদ্ধ করা সত্ত্বেও পুলিশ অবলীলায় জমায়েত করে কিছু ধর্মীয় অনুষ্ঠান চলতে দিচ্ছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি সেক্রেটারির পাঠানো চিঠিতে একইসঙ্গে বলা হয়েছে, প্রশাসনিক স্তরের পরিবর্তে বিনামূল্যের রেশন সাধারন মানুষের হাতে তুলে দিচ্ছে রাজনৈতিক নেতারা৷ বলা হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন এভাবে লঙ্ঘন করার কারনেই পশ্চিমবঙ্গে ‘কোভিড-১৯’ ছড়িয়ে পড়ছে৷ বিশেষত নারকেলডাঙ্গা এলাকায় করোনার প্রকোপ আশঙ্কাজনকভাবে ছড়িয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ৷ রাজ্যকে এদিকে নজর দিতে হবে৷

কেন্দ্রের এই চিঠির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বলেছেন, “রাজ্য বিধি অনুসারেই কাজ করছে৷ এই সংকটকালে, সংকট নিয়ে রাজনীতি করা ঠিক নয়৷”

spot_img

Related articles

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...

পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন: ‘নির্লজ্জ আগ্রাসন’ তোপ চিনের

আমেরিকা-ইজরায়েলের ( America- Israel) যৌথ ক্ষেপণাস্ত্র হামলাতে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-এর (Ayatullah K)। অন্যদিকে তেহেরানের...

ফের কাজের চাপে প্রাণ গেল বিএলও-র, শোকের ছায়া কামারহাটিতে

উত্তর ২৪ পরগনার কামারহাটির আনোয়ার বাগান এলাকায় কাজের অতিরিক্ত চাপের জেরে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর অকালমৃত্যুকে ঘিরে...

যে ভাষায় আক্রমণ সেই ভাষাতেই উত্তর: তৃণমূলের ডিজিটাল কর্মীদের বার্তা নেতৃত্বের

সময়ের সঙ্গে বদলেছে রাজনীতির ভাষা। তেমনই বদলেছে রাজনীতির পথ চলার ধরণও। সেই পথে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল...