Sunday, April 26, 2026

নিজের জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল তৃতীয় শ্রেণীর ছাত্রী

Date:

Share post:

করোনার জন্য লড়ছে গোটা দেশ। লড়ছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যার যেমন সামর্থ্য সেই অনুসারে দান করার কথা।

এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের পিগি ব্যাংকের টাকা আর নতুন বছরের জামা কেনার টাকা মিলিয়ে ২০০০ টাকা দান করল তৃতীয় শ্রেণীর ছাত্রী ত্রিজিতা সিংহ। চুঁচুড়া রথতলার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। সোমবার বাবা সৌমিত্র সিংহকে নিয়ে জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের হাতে চেক তুলে দিয়ে আসে। শিশুটির উদ্যোগে আপ্লুত জেলাশাসক। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নাগরিক সমাজ যে সংবেদনশীল ওই খুদে তারই নমুনা পেশ করছে। এটি একটি দৃষ্টান্ত।

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...