Tuesday, April 28, 2026

লকডাউনে খোশ মেজাজে বেঙ্গল সাফারি পার্কের বাসিন্দারা, খোঁজ নিলেন পর্যটন মন্ত্রী

Date:

Share post:

লকডাউনে কেমন আছে বেঙ্গল সাফারি পার্কের বাসিন্দারা? পার্ক বন্ধ। তারা ঠিক মতো খাবার পাচ্ছে তো? এইসব খবর নিতে মঙ্গলবার সাফারি পার্কে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী জানান, সাফারি পার্কে ৪টি বাঘ, ৪টি চিতা, ৪টি ভল্লুক, ২টি কুমীর, ২টি হাতি, ৪০০ হরিণ সহ প্রচুর ময়ূর ও গন্ডার রয়েছে। সব প্রাণীই সুস্থ আছে। তাদের সঠিক সময়ে খাওয়ার দেওয়া হচ্ছে। মেডিক্যাল টিমও তাদের দেখাশোনা করছে।খাদ্যের কোনওরকম অভাবও নেই। লকডাউনে পার্ক বন্ধ থাকলেও তাদের যত্নে কোনওরকম ঘাটতি নেই।

দেখুন ভিডিও…

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...