Wednesday, March 11, 2026

১০০ লকডাউন সফল করতে আধা সামরিকবাহিনী নামানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

Date:

Share post:

দেশ করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই প্রথম ২১দিন পর ফের দ্বিতীয় পর্বের ২১দিনের লকডাউন শুরু হয়েছে গোটা দেশজুড়ে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। তবে এই রাজ্যে অনেক জায়গাতেই লকডাউন ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু বিরোধীরা নয়, লকডাউন যে একশো শতাংশ পালন হচ্ছে না, তা নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।

রাজ্যপালের অভিযোগ, করোনা মোকাবিলায় ১০০ শতাংশ সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে রাজ্য প্রশাসন ও পুলিশ ব্যর্থ। সেক্ষেত্রে প্যারা মিলিটারি ফোর্স বা আধা সামরিকবাহিনী নামানোর প্রয়োজন আছে বলেই মনে করেন তিনি।

আজ, বুধবার লকডাউন নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন ধনকড়। তাঁর কথায়, রাজ্য প্রশাসন, পুলিশ লকডাউন ১০০ শতাংশ সফল করতে ব্যর্থ। এই পরিস্থিতিতে যেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন, তা পালন করা হচ্ছে না। সেক্ষত্রে আধা সামরিকবাহিনী নামানোর পক্ষেই সওয়াল করেন তিনি।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...