Tuesday, April 7, 2026

লকডাউনে শহরের বুকে হঠাৎ খুললো মদের দোকান! নারকেলডাঙায় ক্রেতা-পুলিশ খণ্ডযুদ্ধ

Date:

Share post:

লকডাউনের মধ্যেও হঠাৎ খুলে গেলো একটি মদের দোকান। আর সেই খবর পাওয়া মাত্রই দোকানের বাইরে নিমেষে বিশাল লাইন। কয়েকশো মানুষ জমে যায় দোকানের সামনে।

ঘটনা খোদ কলকাতা শহরের বুকে নারকেলডাঙার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ওই এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। তারা এসে দোকান বন্ধ করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে ক্রেতারা। ব্যাপক গণ্ডগোল শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে তেড়ে যায় মারমুখী জনতা (ক্রেতারা)। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, ২৭,এ নারকেলডাঙা মেইন রোডের ধারে ওই মদের দোকান। গত তিন-চার দিন ধরেই লুকিয়ে মদ বিক্রি হচ্ছিল সেখান থেকে। আজ, বুধবার দুপুরে হঠাৎই দোকান প্রকাশ্যেই মদ বিক্রি শুরু হয় দোকান থেকে।

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...