Wednesday, March 4, 2026

করোনা আক্রান্ত মধ্যমগ্রামের তৃণমূল কাউন্সিলর সেরে উঠে বাড়ি ফিরলেন

Date:

Share post:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মধ্যমগ্রামের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান অরবিন্দ মিত্র। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অবশেষে সুস্থ হয়েছেন তিনি। অরবিন্দবাবুর শরীরে আর কোভিডের প্রকোপ না থাকায় তাঁকে বৃহস্পতিবার ছুটি দেয় হাসপাতাল। এদিনই মধ্যগ্রামের বঙ্কিম পল্লীর বাড়িতে ফিরেছেন তিনি। মার্চের শেষ সপ্তাহ থেকেই জ্বর-সর্দিতে ভুগতে শুরু করেন এই প্রবীণ তৃণমূল নেতা। কিন্তু সাধারণ জ্বর ভেবে শুরুতে বিশেষ গুরুত্ব দেননি। এরপর এপ্রিল মাসের গোড়ায় একদিন মধ্যমগ্রাম বাজারে মাথা ঘুরে পড়ে যান। তাঁর অনুগামীরা তাঁকে নিয়ে যান বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি। আরজি কর মেডিকেল কলেজ ঘুরে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে অরবিন্দবাবুর লালারসের নমুনা পরীক্ষা করে জানা যায় তিনি কোভিড পজিটিভ। করোনা আক্রান্ত হওয়ার পর কাউন্সিলরের পরিবারের লোকজন ও গাড়ির চালককেও বারাসতের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। তাঁর গাড়ির চালকের শরীরেও করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

spot_img

Related articles

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...

প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এইচকে দুয়া 

প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা প্রখ্যাত সাংবাদিক এইচ কে দুয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত...

রেফারিং থেকে ম্যাচের সময়, ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক অস্কার

আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে...