Saturday, April 18, 2026

ওসি কোভিড ১৯ পজিটিভ, গার্ডেনরিচ থানা পরিদর্শন কলকাতার পুলিশ কমিশনারের

Date:

Share post:

লকডাউনে অতন্দ্র প্রহরী হয়ে থাকা ওসি এবার কোভিড ১৯ আক্রান্ত। অন্যান্য পুলিশকর্মীদের মনোবল বাড়াতে গার্ডেনরিচ থানায় গেলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। লকডাউন সম্পূর্ণ নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি। পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকা পরিদর্শন করেন অনুজ শর্মা।

জ্বর ও কাশির সমস্যা নিয়ে দু’দিন আগেই গার্ডেনরিচ থানার ওসিকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর তার করোনা উপসর্গ দেখা দেয়৷ তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে৷ সেই রিপোর্ট পজেটিভ আসে৷ ওসির স্ত্রী-সন্তানদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওসির করোনা আক্রান্ত হওয়ায় পর থানা কীভাবে চলবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন পুলিশকর্মীরা। শনিবার গার্ডেনরিচ থানায় যান পুলিশ কমিশনার অনুজ শর্মা। থানার আধিকারিক ও পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। গার্ডেনরিচের সিল হওয়া কয়েকটি এলাকাও ঘুরে দেখেন সিপি। লকডাউনের গুরুত্ব বোঝান স্থানীয়দের।

Related articles

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...