Tuesday, June 2, 2026

আফ্রিকায় করোনা: দারিদ্র সীমার নিচে ৩ কোটি, আশঙ্কা রাষ্ট্র সংঘের

Date:

Share post:

করোনার জেরে জেরবার সারা বিশ্ব। মূলত ইউরোপ এবং এশিয়ার বহু দেশে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। এই অবস্থায় হু জানলো এবার আফ্রিকা মহাদেশে মহামারি পরিস্থিতি তৈরি হতে পারে।

করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে আফ্রিকায়। যার জেরে চিন্তার ভাঁজ পড়েছে রাষ্ট্র সংঘের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, আফ্রিকার প্রায় তিন লাখ মানুষের জীবন সংশয় হতে পারে। তার জেরে হতে পারে অর্থনৈতিক সঙ্কট। তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে যেতেন পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ওই মহাদেশে প্রায় ১৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ১ হাজার। এর আগে ইবোলা ভাইরাসের ক্ষত পুরোপুরি সারেনি। এরই মধ্যে করোনার দাপট।আলজেরিয়াতে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। মিশর ও মরক্কোতে মৃত্যু হয়েছে ১০০-র বেশি। আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে। নাইজেরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪২। মৃত্যু হয়েছে ১৩ জনের।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...