Friday, May 15, 2026

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান আদিবাসীদের

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলায় এবার এগিয়ে এলেন গ্রামবাসীরা। বীরভূমের মহম্মদ বাজারের এক আদিবাসী গ্রামের পক্ষ থেকে চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হলো। সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহার হাতে শনিবার সেই টাকা তুলে দেন গ্রামবাসীরা।

বীরভূমের মহম্মদ বাজারের কুমোরপুর আদিবাসী পাড়া। ৫০টি পরিবারের বাস ওই গ্রামে। এদিন সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা আদিবাসী পরিবারকে সাহায্য করার জন্য উপস্থিত হয়েছিলেন। সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি তাপস সিনহা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এদিন গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য বিধায়কের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

অন্যদিকে, বিধায়ক প্রায় ১৫০ বাচ্চার হাতে দুধ , বিস্কুট ও মাস্ক তুলে দেন। ২৫০ জন মহিলার হাতে চাল, সোয়াবিন, মসুর ডাল, সাবান ও মাস্ক তুলে দেন। নীলাবতী সাহা বলেন, “আমরা আদিবাসী পরিবারের মহিলা ও শিশুদের সাহায্য করার জন্য এসেছিলাম। আদিবাসী পরিবারগুলি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা করেছে। আমার হাতে টাকা তুলে দিয়েছেন তাঁরা।”

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...