Sunday, March 15, 2026

রাজ্যের ক্ষমতা অনুযায়ী বাড়ছে করোনা-পরীক্ষা: মুখ্যসচিব

Date:

Share post:

রাজ্যে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে নমুনা পরীক্ষা নিয়ে অভিযোগ জানিয়েছে বিরোধীরা। এমনকী অনেক বিশেষজ্ঞও বলেছেন, যে পরিমাণে নমুনা পরীক্ষা হওয়ার অতীত উচিত ছিল, সেটা রাজ্যে হচ্ছে না। এ বিষয়ে সঠিক ভাবেই রাজ্য এগোচ্ছে বলে শনিবার সাংবাদিক বৈঠকে আশ্বস্ত করেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, রাজ্যের যা ক্ষমতা সেই অনুযায়ী প্রতিদিনই বাড়ছে কোভিড 19-এর পরীক্ষা। অনেকেই দৈনিক হাজারটা পরীক্ষা করার বিষয়ে গুজব ছড়াচ্ছেন। এটা সঠিক নয়। রাজ্যের চারটি ল্যাবরেটরির প্রত্যেকটিতে দৈনিক সর্বোচ্চ ১০০ জনের পরীক্ষা করা সম্ভব।

তবে, ডবল শিফটে কাজ করলে এই পরীক্ষা দ্বিগুণ হতে পারে। তবে এর জন্য কিছু পরিকাঠামোগত বাধা রয়েছে। সেগুলি সরাতে হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। একই সঙ্গে তিনি বলেন, জেলাগুলিতেও করোনাভাইরাস পরীক্ষার চেষ্টা করছে রাজ্য সরকার।

স্বাস্থ্য দফতরের তরফ থেকে শহরের বড় ল্যাবগুলিতে কোভিড 19 পরীক্ষা চলছে। সতর্কতা বজায় রেখে প্রাইভেট ক্লিনিকগুলি খোলা রাখলে সেখানে আরও বেশি সংখ্যক স্ক্রিনিং সম্ভব হবে বলে জানান রাজীব সিনহা। সব রকম সুক্ষার ব্যবস্থা রেখে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক খোলার আহ্বান জানান তিনি।
রাজ্যে খুব শিগগিরই ব়্যাপিড টেস্ট কিট চলে আসবে। সে ক্ষেত্রে পরীক্ষার আরো সুবিধে হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যসচিব।

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...