Sunday, March 15, 2026

করোনা মোকাবিলায় রাজ্যে শুরু পুল টেস্টিং, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

করোনা মোকাবিলায় পুল টেস্টিং শুরু হচ্ছে রাজ্যে। বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন। লকডাউন জারি থাকলেও, বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কোভিড ১৯ পরীক্ষা আরও বাড়ানোর জন্য বিভিন্ন ‘পুল টেস্টিং’ পদ্ধতি শুরু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এবার রাজ্যেও শুরু হচ্ছে এই পরীক্ষা। বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে এক এলাকার পাঁচজনের নমুনা মিশিয়ে একটা নমুনা তৈরি করে তা পরীক্ষা করে দেখা হবে। এর ফলে অনেক তাড়াতাড়ি পরীক্ষার ফল জানা সম্ভব। এতে সময় ও খরচ দুইই বাঁচবে।

কীভাবে করা যাবে পুল টেস্টিং?

এই পদ্ধতিতে এক এলাকার ৫জনের লালারসের নমুনা থেকে আরএনএ নিয়ে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেইন বিক্রিয়া পদ্ধতিতে ডিএনএ তৈরি করা হয়। তারপর সেই ডিএনএ পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ হয়, তাহলে ৫জনেরই শরীরে করোনাভাইরাস নেই বলে নিশ্চিত হওয়া যায়। আর যদি পরীক্ষার ফল পজিটিভ হয়, তখন বোঝা যায়, ওই ৫জনের মধ্যে এক বা একাধিক ব্যক্তির শরীরে কোভিড ১৯ রয়েছে। তখন প্রত্যেকের আলাদা আলাদা করে পরীক্ষা করে দেখা হয়। পুল টেস্টিং পদ্ধতিতে কম টেস্ট কিট দিয়ে অনেক বেশি পরীক্ষা করা যায়।

•পুল টেস্টিং বা ব়্যাপিড টেস্ট করার ক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি প্রয়োজন

•যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা ২-৫ শতাংশের মধ্যে রয়েছে, সেখানেই এই পরীক্ষা করা হবে।

•যে ব্যক্তির মধ্যে কোভিড ১৯ লক্ষণ নেই, অথবা যাঁরা স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত তাঁদের এই পদ্ধতিতে পরীক্ষা করা হবে।

•কোভিড ১৯ উপসর্গ দেখা দিলে কখনও এই পদ্ধতিতে পরীক্ষা করা উচিত নয় বলে জানিয়েছে আইসিএমআর।

কিটের অপচয় ঠেকাতেই এই সিদ্ধান্ত।

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...