Sunday, April 26, 2026

বামফ্রন্ট নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ বেলঘরিয়ায়

Date:

Share post:

শনিবার রেড রোডে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানায় বামফ্রন্ট নেতৃবৃন্দ। একাধিক অভিযোগে সরব হন তাঁরা। তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

রবিবার এই ঘটনার প্রতিবাদ জানায় সিপিআইএম বেলঘরিয়া এরিয়া কমিটি। ফিডার রোডে পোস্টার, প্ল্যাকার্ড, ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ঝন্টু মজুমদার, পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের নেতা রঞ্জিত সরকার সহ ছাত্র-যুবরা। সিপিআইএম পূর্ব বেলঘরিয়া এরিয়া কমিটির উদ্যোগে এমবি রোডে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সায়নদীপ মিত্র সহ সিপিআইএম পূর্ব বেলঘরিয়া এরিয়া কমিটির সম্পাদক জয়দীপ চৌধুরী।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...