Friday, May 15, 2026

কল্পতরু : লক্ষ্যমাত্রার সাড়ে তিন গুণ মানুষের পাশে ‘টিম অভিষেক’

Date:

Share post:

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্পতরু অভিযানে নামার আগে বুঝতেও পারেননি তাঁর সংসদীয় এলাকার কয়েক লক্ষ মানুষ এভাবে তাঁর মুখের দিকে চেয়ে আছেন। কথা দিয়েছিলেন ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রতিদিন কম করে ৪০হাজার মানুষের হাতে খাবার তুলে দেবেন।কল্পতরুর নবম দিনে ‘টিম অভিষেক’ খাবার পৌঁছে দিল ১,৩১,৭৫৩ জনের হাতে। অর্থাৎ পরিকল্পিত সংখ্যার চাইতে প্রায় সাড়ে তিন গুণ বেশি মানুষের কাছে! বিগত ৯দিনে মোট ৮,৪৩,০৯৭জনের কাছে। করোনায় অসহায় মানুষের সেবায় কোনও সাংসদের নেতৃত্বে এমন মানবিক কর্মসূচি দেশে আর দ্বিতীয়টি হয়েছে বলে জানা নেই, এক অর্থে বিরল। আপাতত সংসদীয় ইতিহাসের পাতা খুলে এমন সামাজিক কর্মসূচি আর দেখা যাচ্ছে না।

ডায়মণ্ডহারবার সংসদীয় এলাকার সাতটি বিধানসভা জুড়ে লকডাউনে অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে খাবার তুলে দিচ্ছে ‘টিম অভিষেক’। ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে। বিরাট কর্মযজ্ঞ। অথচ, কোথাও এতটুকু সমস্যা নেই। মানুষ বাড়িতে বসেই এই অসময়ে পাচ্ছেন জীবনধারণের রসদ। একজন তরুণ জনপ্রতিনিধির কাছ থেকে এর চাইতে আর কী চাহিদা থাকতে পারে মানুষের!

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...