Sunday, May 3, 2026

করোনা মুক্ত হল দেশের দুই রাজ্য

Date:

Share post:

দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যে মিলল স্বস্তির খবর। করোনা মুক্ত হলো দেশের দুই রাজ্য। যার মধ্যে রয়েছে গোয়া এবং মণিপুর।

দিন কয়েক আগে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এবার মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন তাঁর রাজ্যের করোনা আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গোয়াতে প্রাথমিকভাবে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসায় সুস্থ হয় তাঁরা প্রত্যেকেই বাড়ি ফিরেছেন। অন্যদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী টুইট করে জানান, রাজ্যে যে দুই জন করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরা হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে আর করোনা আক্রান্ত হওয়ার খবর নেই বলেই জানিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্য দফতর।
তবে দুই রাজ্যে চলছে কড়া নজরদারি। শোনা যাচ্ছে, করোনামুক্ত হওয়ায় গোয়া ও মণিপুরে লকডাউন শিথিল করতে পারে রাজ্য প্রশাসন।

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...