Wednesday, May 27, 2026

কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকাতে BSF সদর দফতর ঘিরে ফেলে কড়া নজরদারি পুলিশের

Date:

Share post:

করোনা মোকাবিলার মধ্যেই কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুলিশের পক্ষ থেকে নজরবন্দি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলকে। এদিন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল দক্ষিণ কলকাতার গুরুসদয় রোডে BSF আধিকারিকদের সঙ্গে দেখা করতে সেখানে যান। পুলিশ খবর পেয়েই BSF হেড কোয়াটার্স চত্বর কার্যত ঘিরে ফেলে। যাতে ওই দল সেখান থেকে বেরিয়ে কোথাও ঘোরাঘুরি করতে না পারে।

উল্লেখ্য, গতকালই মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল যদি কারণ দর্শাতে না পারে, তাহলে তাদেরকে বাইরে যেতে দেওয়া হবে না। ঠিক সেইরকম ভাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর ৩৫ সেকশনের নির্দেশিকা অনুযায়ী তারা এসেছেন।

আজ, মঙ্গলবার সকালবেলা রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট বার্তায় রাজ্য সরকারকে উদ্দেশ করে জানিয়ে ছিলেন, তারা যেন এই প্রতিনিধি দলকে সাহায্য করে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্য সংঘাত কার্যত চরমে।

Related articles

আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড 

পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর...

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...