Saturday, March 28, 2026

বাঙালির জীবন নিয়ে রাজনীতি করছে কেন্দ্র: অভিষেক

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে টুইটবার্তা দিয়েছেন তৃণমূল যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,” তোমরা প্রথমে ত্রুটিযুক্ত কিট পাঠাচ্ছো, তারপর রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তাদের কাজ মনিটর করতে টিম পাঠাচ্ছো। করোনাযুদ্ধের নামে তোমরা বাঙালিদের জীবন নিয়ে খেলা করছ। তোমাদের নেতারা ভুয়ো প্রচার করছে পরীক্ষার সংখ্যা নিয়ে।”

উল্লেখ্য, এরাজ্যে আই সি এম আরের নোডাল এজেন্সি এন আই সি ই ডি এখানকার কয়েকটি পরীক্ষাকেন্দ্র থেকে ত্রুটিযুক্ত কিট তুলে নিয়েছে।

তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিষেক। খারাপ কিট পাঠিয়ে, ভুয়ো সংখ্যার প্রচার করে, তারপর নজরদারির টিম পাঠিয়ে এই কঠিন সময়ে এটা কোন্ খেলা? যখন রাজ্য সরকার সর্বশক্তিতে করোনার বিরুদ্ধে লড়ছে, তখন, কেন্দ্র রাজনীতি করতে গিয়ে বঙ্গবাসীদের জীবন নিয়ে খেলা করছে। এখানেই অভিষেকের প্রতিবাদ। তাঁর টুইট নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...