Friday, May 15, 2026

বাস্তবের ‘সিংঘাম’দের জন্য ৮টি হোটেলে প্রতিদিন খাওয়ার বন্দোবস্ত করলেন রোহিত শেট্টি

Date:

Share post:

করোনার থাবা রুখতে গোটা দেশে চলছে লকডাউন। এই সময় যখন সকলে যখন গৃহবন্দি, ঠিক তখনই পরিবার-পরিজন ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে রাতদিন এক করে দায়িত্ব পালন করছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন। তাদের মধ্যে রয়েছেন খাঁকি উর্দিধারী পুলিশ কর্মীরাও।

ফিল্মি দুনিয়ায় পুলিশকে নিয়ে একাধিক সিনেমা বানিয়েছেন বলিউডের শীর্ষ পরিচালক রোহিত শেট্টি। তার মধ্যে মারাত্মক জনপ্রিয়তা পেয়েছে অজয় দেবগন অভিনীত সিংঘাম। এবার লকডাউন পরিস্থিতিতে বাস্তবের ”সিংঘাম”দের পাশে দাঁড়ালেন রোহিত। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে ৮টি হোটেলে কর্মরত পুলিশ কর্মীদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাবারের ব্যবস্থা করলেন তিনি। এইভাবে পাশে দাঁড়ানোর জন্য পরিচালক রোহিত শেঠিকে মুম্বই পুলিশের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...