Monday, May 18, 2026

বাদুড়িয়া : মুখ্যমন্ত্রী-খাদ্যমন্ত্রী-দিলীপের তরজা

Date:

Share post:

বাদুড়িয়ায় তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ত্রাণ বিলেকে কেন্দ্র করে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ নিয়ে রাজনৈতিক চাপান-উতোর বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী আর খাদ্যমন্ত্রী। ওসির মাথা ফাটানো, মহিলাকে পুলিশের নৃশংস পিটুনি, সব নিয়ে এই লকডাউনের বাজারেও বিতর্ক মাথাচাড়া দিয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী বললেন, ওই ঘটনা সরকারি রেশন ব্যবস্থা নিয়ে হয়নি। একটি ত্রাণের ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু একবারও তিনি কোনও রাজনৈতিক দলের নাম করেননি।

তার কিছুক্ষণ পরেই আর কদম এগিয়ে খাদ্যমন্ত্রী চালিয়ে খেললেন। মুখ্যমন্ত্রী যা বলেছেন তা উপেক্ষা করে বললেন অন্য লাইনে। বললেন, সবটা বিজেপির কীর্তি। জ্যোতিপ্রিয় মল্লিক নাম করলেন জনৈক রাম দাসের। তার নেতৃত্বেই অবরোধ হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। ওখানে ৫০জনের পাওয়ার কথা ছিল। ৩০জন পায়। বাকিদের আমরা ত্রাণ দিয়ে দেব। বেসরকারি ত্রাণই যদি হয়, তবে সরকার কেন তার দায়ভার নেবে?

পাল্টা বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, খাদ্যমন্ত্রী আসলে বিজেপি ভূত দেখছেন। রেশন ব্যবস্থাকে তো দুর্নীতির আখড়া তৈরি করেছেন। একটা ব্যর্থ মন্ত্রী। আর যত কিছু হয় ওনার জেলাতেই। জেলা সামলাতে পারেন না, রাজ্য সামলাবেন কী! ওনাকে বলছি বাড়িতে থাকুন। নইলে আপনার অবস্থাও খুব একটা সুবিধার হবে না!

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...