Monday, May 11, 2026

সীমান্ত দিয়ে করোনা আক্রান্তদের ভারতে ঢোকাচ্ছে পাকিস্তান! চাঞ্চল্যকর দাবি কাশ্মীর পুলিশকর্তার

Date:

Share post:

করোনা সঙ্কটের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জম্মু–কাশ্মীরের পুলিশ কর্তা দিলবাগ সিং। তাঁর দাবি, ভারতে কোভিড–১৯ সংক্রমণ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পাকিস্তান জম্মু–কাশ্মীরে সীমান্ত দিয়ে এ দেশে কোভিড-১৯ সংক্রমিতদের ঢোকাচ্ছে।

সম্প্রতি তিনি গান্ডেরবাল জেলার একটি কোভিড–১৯ কোয়ারানটাইন সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন দিলবাগ সিং। এরপর তিনি চাঞ্চল্যকর দাবি করে বলেন “দিনের স্লোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। পাকিস্তান আগে কাশ্মীরে জঙ্গি পাঠাত। এখন তারা করোনা আক্রান্ত রোগীদের পাঠাচ্ছে। যাতে এই রোগ আরও ছড়িয়ে দেওয়া যায়। যা খুব উদ্বেগজনক। সকলকে খুব সতর্ক ও সচেতন থাকতে হবে”।

প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরের মীরপুর জেলায় ইতিমধ্যেই ৫০জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সব মিলিয়ে জম্মু–কাশ্মীরে এখনও পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষ মারণ ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...