Saturday, May 16, 2026

বেসরকারি চ্যানেলকে পিছনে ফেলে শীর্ষে ডিডি ন্যাশনাল

Date:

Share post:

বিষয়টা অনেকটা “বুড়ো হাড়ে ভেল্কি দেখানোর মতো”। নিত্যনতুন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের দাপটে যখন একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল দূরদর্শন, তখন লকডাউনের দৌলতে পুরনো সিরিয়াল দেখিয়ে আবার দর্শকদের পছন্দের তালিকা শীর্ষে উঠে গেল তারা। এ সপ্তাহের ট্যাম রিপোর্ট অনুযায়ী, ডিডি ন্যাশনাল রয়েছে শীর্ষে। এমনকি ডিডি ভারতীও জায়গা করে নিয়েছে তালিকায়। যেখানে স্টার প্লাস, কালার্স, সোনি সাবের মতো চ্যানেলগুলি এতদিন আধিপত্য দেখিয়েছে, সেই ট্যাম রিপোর্ট অনুযায়ী শীর্ষে রয়েছে ডিডি ন্যাশনাল।
লকডাউন পরিস্থিতিতে বেশিরভাগ বেসরকারি বিনোদন চ্যানেলগুলি তাদের হালফিলের সিরিয়ালগুলোর পুরনো এপিসোড দেখাচ্ছে। কিন্তু এখানে একটা দুর্দান্ত পরিকল্পনা নিয়েছিল ডিডি ন্যাশনাল। রামায়ণ, মহাভারত, সার্কাস-এর মতো জনপ্রিয় হিন্দি সিরিয়ালগুলি আবার সম্প্রচার শুরু করে তারা। আর এই ম্যাজিকেই একেবারে শীর্ষে চলে যায় তালিকায়। যে সময় অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলগুলো ছিলই না, সেই সময়কার সিরিয়ালে দেখে নস্টালজিয়ায় বুঁদ দেশবাসী। আর তাতেই অন্যসব ঝকঝকে বেসরকারি চ্যানেলকে ফেলে শীর্ষে ডিডি ন্যাশনাল। পুরনো চাল ভাতে বাড়ছে তাহলে!

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...