Friday, June 26, 2026

লকডাউনের ৩০ দিন: গত ১৪ দিনে দেশের ৭৮ জেলায় কোনও সংক্রমণ ঘটেনি

Date:

Share post:

দেশের করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠার হার সন্তোষজনক। সংক্রমণ দ্বিগুণ হওয়ার হারও কমছে। দেশে করোনা টেস্টিং-এর হার বেড়েছে ৩৩ গুণ। করোনা মোকাবিলায় জারি হওয়া জাতীয় লকডাউনের ৩০ তম দিনে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে যা উঠে এল:

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২১,৩৯৩। অ্যাকটিভ কেস ১৬,৪৫৪। মৃত্যু ৬৮১। সুস্থ হয়েছেন ৪২৫৮। এখন দেশে করোনায় মৃত্যুর হার ৩.১৮%। সুস্থ হওয়ার হার ১৯.৮৯%। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৪০৯।

এপর্যন্ত সারা দেশে করোনা টেস্টিং হয়েছে ৫ লক্ষ। লকডাউনের ৩০ দিনে টেস্টিং বেড়েছে ৩৩ গুণ।

দেশে মোট ৩৭৭৩ কোভিড হাসপাতাল ও করোনা টেস্টের জন্য ৩২৫ টি ল্যাব কাজ করছে। টার্গেটেড টেস্টিং স্ট্র্যাটেজিতে জোর দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।

গত ১৪ দিনে দেশের ৭৮ টি জেলায় নতুন করে কোনও করোনা কেস হয়নি। এছাড়া টানা ২৮ দিন করোনা সংক্রমণ হয়নি এমন জেলার সংখ্যা ১২।

মহারাষ্ট্রে হটস্পটের সংখ্যা ৩০ দিন পর ১৪ থেকে কমে হয়েছে ৫।

দেশে কোভিড সংক্রমণ ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি যে তিনটি রাজ্যে, সেগুলি হল মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লি। করোনায় দেশের মোট মৃত্যুর ৬৬ শতাংশই এই তিন রাজ্যে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...