Saturday, May 9, 2026

ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ হোম কোয়ারেন্টাইনে!

Date:

Share post:

ত্রাণ দিতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত দুপুরে হিলি সীমান্ত দিয়ে যাচ্ছিলেন। এই সময় মঙ্গলপুর এলাকায় স্থানীয় পুলিশ তাঁকে আটকায়। বলা হয় তাঁকে যেতে দেওয়া হবে না, যাওয়ার অনুমতি নেই। কারণ জানতে চাইলে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে। সুকান্ত ঘটনাস্থল থেকেই রাজ্যপালকে ফোন করেন এবং পরিস্থিতি জানান। বালুরঘাটের ডিএম এবং এসপির সমস্ত ঘটনা জানার পর কোনওরকম কারণ ছাড়াই বিজেপি সাংসদকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন। যা এই ঘটনাকে অন্য মাত্রা দিয়েছে। বিজেপির অভিযোগ, সাংসদদের ন্যূনতম অধিকার কেড়ে নিতেই এই হোম কোয়ারেন্টাইনের ফাঁদ পাতা হয়েছে। এলাকার আর এক সাংসদ অর্পিতা ঘোষ এদিনই ত্রাণ দিতে অন্য একটি এলাকায় যান এবং তাকে অনুমতি দেওয়া হয়। অথচ সুকান্তকে দেওয়া হয়নি।কেন? প্রশ্নের উত্তর নেই।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...