Monday, May 18, 2026

লকডাউন বোঝাতে রাজপথে মাইকিং মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহানগরে লকডাউন সম্পর্কে বোঝাতে গত কয়েক দিন ধরেই রাজপথে ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, বিকেলে প্রথমে তিনি মৌলালিতে যান। গাড়ি থেকেই মাইকিং করে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে স্থানীয়দের সচেতন করেন মুখ্যমন্ত্রী। লকডাউনের সব নিয়ম মেনে চলতে আবেদন জানান তিনি।

সেখানে থেকে বেহালায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও গাড়ি থেকে মাইকিং করে লকডাউনের তাৎপর্য বোঝান তিনি। লকডাউন সফলভাবে পালন করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন পালন করতে আবেদন জানান মুখ্যমন্ত্রী।
গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। গত কয়েক দিন ধরে রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর, বালিগঞ্জে গিয়েছেন তিনি। করোনার সংক্রমণ রুখতে শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লকডাউনের জেরে কেউ সমস্যায় পড়লে পুলিশকে সঙ্গে সাহায্যের নির্দেশ দেন তিনি।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...