Saturday, May 16, 2026

টাকা ফেরত না দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার হুমকি ট্রাম্পের

Date:

Share post:

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। এরই মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দান করা অর্থ ফেরত চাইলেন ডোনাল্ড ট্রাম্প। ফেরত না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ” হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই অর্থ ফেরত দিক। ওই টাকা ফেরত না দিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই অর্থ শ্রমিকদের শপাওয়ার কথা। কিন্তু তাঁদের বঞ্চিত করে এই অর্থ ধনী প্রতিষ্ঠান নেবে সেটা হয় না।”

প্রসঙ্গত, করোনাভাইরাস রুখতে বিপুল পরিমাণ ‘উৎসাহদান’ প্যাকেজ ঘোষণা করেছিল আমেরিকা। যার থেকে ৮৬ লক্ষ ডলার দেওয়া হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। এবার সেই অর্থ ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...