Monday, February 23, 2026

লকডাউনের জের, কর্মী ছাঁটাই দক্ষিণ-পূর্ব রেলের

Date:

Share post:

লকডাউনের জেরে কর্মী ছাঁটাই করল রেল। দক্ষিণ-পূর্ব রেলের কলকাতা সদর দফতরের একাধিক কর্মীকে ছাঁটাই এর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রাথমিকভাবে ৯১ জন নন-গেজেটেড ও দু’জন গেজেটেড কর্মীকে ছাঁটাই করা হবে।

জানা গিয়েছে, দুই গেজেটেড কর্মী অপারেশন বিভাগে কর্মরত। এঁদের মধ্যে গার্ডেনরিচে অন্যজন খড়গপুরে কর্মরত। ছাঁটাই হওয়া কর্মীদের প্রত্যেকেই অবসরপ্রাপ্ত হওয়ার পর তাঁদের ফের নিয়োগ করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, বর্তমানে কাজের চাপ নেই। ৬০ বছরের উপর বয়স হওয়ায় তাঁদের আর রাখা যাবে না। তবে রেলের অন্য কোনও বিভাগ এখনো ছাঁটাই শুরু করেনি। পূর্ব রেলে প্রায় দেড় হাজার নন-গেজেটেড কর্মী ও কিছু সংখ্যক গেজেটেড কর্মী রয়েছেন।

spot_img

Related articles

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...