Saturday, May 23, 2026

জলপথে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি মালদহ জেলা পুলিশের

Date:

Share post:

জলপথে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর মালদহ জেলা পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া নির্দেশ মতো নদীপথে লাগাতার নজরদারির কাজ চালানো হচ্ছে।

মালদার আন্তঃরাজ্য সীমানায় অন্যতম মানিকচকের গঙ্গা। ঝাড়খণ্ড থেকে এই নদী পার করে অনায়াসে মালদায় প্রবেশ সম্ভব। তবে লকডাউন পরিস্থিতিতে আন্তঃরাজ্য পারাপার পুরোপুরি বন্ধ। এই অবস্থায় ভিনরাজ্য থেকে কেউ প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রাখতে নজরদারি চালানো হচ্ছে। শুক্রবার, পুলিশ কর্তারা এই বাংলা-ঝাড়খণ্ড সীমানায় গঙ্গায় লঞ্চের মাধ্যমে টহল চালাচ্ছে পুলিশ। নদীতে চলা ছোট নৌকাগুলিতে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন মানিকচক থানার পুলিশের তরফে করা অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ, মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী সহ পুলিশকর্মীরা।
পাশাপাশি এদিন ঝাড়খণ্ডের রাজমহল থানার পুলিশের সঙ্গে নদীপথে নজরদারির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...