Monday, March 23, 2026

লকডাউনের সুফল: ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ ঘটেনি, জানাল স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

ভারতে সঠিক সময়ে লকডাউন শুরু করার ফলেই করোনা সংক্রমণ তৃতীয় পর্যায়ে এখনও পৌঁছয়নি। লকডাউন ও সামাজিক দূরত্বের নীতি কার্যকর করার ফলেই করোনার তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ আটকানো গিয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে যা যা উঠে এল:

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৩,০৭৭। অ্যাকটিভ কেস ১৭,৬১০। মৃত্যু ৭১৮। সুস্থ হয়েছেন ৪৭৪৯। এখন দেশে সুস্থ হওয়ার হার ২০.৫৭%।

এপর্যন্ত সারা দেশে করোনা টেস্টিং হয়েছে ৫ লক্ষ ৫৪২টি। লকডাউনের ৩০ দিনে টেস্টিং বেড়েছে ৩৩ গুণ। জানিয়েছে আইসিএমআর।

সংক্রমণ রুখতে ৯ লক্ষ ৪৫ হাজার মানুষকে স্বাস্থ্য- নজরদারিতে রাখা হয়। দেশে মোট ৩৭৭৩ কোভিড হাসপাতাল ও করোনা টেস্টের জন্য ৩২৫ টি ল্যাব কাজ করছে। টার্গেটেড টেস্টিং স্ট্র্যাটেজিতে জোর দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।

গত ১৪ দিনে দেশের ৮০ টি জেলায় নতুন করে কোনও করোনা সংক্রমণের কেস হয়নি। সংক্রমণ দ্বিগুণ হওয়ার হারও কমেছে।

লকডাউন সঠিক সময়ে জারি করা না হলে ম্যাথামেটিক্যাল মডেল অনুসারে দেশে এর মধ্যে করোনা কেসের সংখ্যা পৌঁছত ১ লক্ষে।

মহারাষ্ট্রে হটস্পটের সংখ্যা ৩০ দিন পর ১৪ থেকে কমে হয়েছে ৫।

দেশে কোভিড সংক্রমণ ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি যে তিনটি রাজ্যে, সেগুলি হল মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লি। করোনায় দেশের মোট মৃত্যুর ৬৬ শতাংশই এই তিন রাজ্যে।

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...