Tuesday, February 24, 2026

কোভিড-১৯: শরীরে কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? হু-র পর এবার জানাল সিডিসি

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের কিছু উপসর্গের বিবরণ আগেই প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কিন্তু পৃথিবীতে এই মারণ ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন উপসর্গ নজরে আসছে। এবার তাই হু-র পাশাপাশি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি অতিরিক্ত আরও কিছু উপসর্গের কথা প্রকাশ করল। হু এবং সিডিসি দুই সংস্থার তথ্য অনুযায়ী দেখে নেওয়া যাক, শরীরে কী কী উপসর্গ দেখা গেলে তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাব্য কারণ হতে পারে।

ভাইরাস সংক্রমণের পর সম্ভাব্য উপসর্গগুলি হল:
প্রচণ্ড শীত করা, কাঁপুনি দেওয়া, মাসলে ব্যথা, মাথা যন্ত্রণা, স্বাদ ও গন্ধ বুঝতে না পারা,
জ্বর, সর্দি, শুকনো কাশি, ক্লান্তি, গায়ে ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, গলায় ব্যথা, ডায়েরিয়া, শ্বাসকষ্ট, পায়ের গোড়ালি বা আঙুলে জ্বালাপোড়া ক্ষত ও ঘা, বেগুনি রঙের দাগ ইত্যাদি।

বস্তুত, নতুন এই অসুখের উপসর্গ কী কী হতে পারে, তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি কেউই। তালিকার বাইরেও নানা রকম নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে এই অসুখের। করোনা আক্রান্তের চিকিৎসায় যুক্ত চিকিৎসকরা এলাকা বিশেষে নানারকম উপসর্গ শনাক্ত করছেন। আর তাই কোনওরকম শারীরিক অস্বস্তি বা অসুবিধা বোধ করলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। কারণ করোনা সংক্রমণের উপসর্গ কখনও খুবই মৃদু এবং কখনও জোরালো। ভাইরাসে আক্রান্ত হওয়ার দুই থেকে চোদ্দদিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে।

 

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে বড় স্বস্তি! সুপ্রিম কোর্টে মান্যতা রাজ্যের যুক্তিতে

এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা দীর্ঘ টানাপড়েনে অবশেষে ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মঙ্গলবারের...

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...