ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় (second phase election) বাহিনীর সংখ্যা আরও বেশি। অথচ সাধারণ ভোটারদের নিরাপত্তা দেওয়ার বদলে সেই কেন্দ্রীয় বাহিনীর (Central Force) হাতেই আক্রান্ত হতে হচ্ছে রাজ্যের মহিলা থেকে শিশুদের। সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) সাফাই দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে এবার লাঠি দেওয়াই হয়েছে লাঠিচার্জ করার জন্য।
Sponsored

সাতগাছিয়ায় (Satgachia) শিশুকে মার কেন্দ্রীয় বাহিনীর (Central Force)। আহত তিন বছরের শিশু। তাকে মুখে এবং পিঠে আঘাত করা হয়েছে। বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের ১১৬ নম্বর বুথে সাধারণ ভোটারদের উপরে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল এর তীব্র নিন্দা করেছে।
শুধু শিশুটিকেই মার নয় ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে চড় মেরেছে বলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তৃণমূল কড়া নিন্দা করেছে জানিয়েছে, "এই বিজেপি ধিক্কার জানানোর ভাষা নেই আমাদের। এরা নাকি শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবে? সাতগাছিয়ায় একটা বাচ্চাকেও মারতে ছাড়ছে না কেন্দ্রীয় বাহিনী। তাকে পিঠে, মুখে আঘাত করা হয়েছে। এই নারকীয়তা অত্যাচারের যোগ্য জবাব দেবে বাংলা।"
এদিকে ফলতায় (Falta) মহিলাদের উপর লাঠি চালাল কেন্দ্রীয় বাহিনী! আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভার ১২৯ নং বুথ। তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোটগ্রহণ চলছিল হঠাৎই কেন্দ্রীয় বাহিনী এসে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেয়। এরপরেই ব্যাপক লাঠি চার্জ করার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়। এমনকি ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে। অন্যদিকে, ভোট দিয়ে বাড়ি ফেরার পর হুমকি দেওয়ার অভিযোগ তুললেন ফলতা বিধানসভা কেন্দ্রের বেনিয়াবাটি গ্রামের দুই ভোটার।
আরও পড়ুন : দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ
এরকম নির্মম ঘটনার পরেও সেই কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই সায় দিচ্ছেন সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। তাঁর দাবি, প্রয়োজন হলে লাঠিচার্জ করবে কেন্দ্রীয় বাহিনী। এতদিন ভোটে কেন্দ্রীয় বাহিনীর হাতে শুধুই বন্দুক থাকত। এবার লাঠি দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে স্থানীয় ম্যাজিস্ট্রেট বা পুলিশ যদি মনে করে তবে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতেই পারে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
