Tuesday, June 9, 2026

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

Date:

Share post:

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও। সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourrav Ganguly)থেকে ঝুলন গোস্বামী ভোটাধিকার প্রয়োগ করলেন।

বেহালায় সস্ত্রীক ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourrav Ganguly), বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়িশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠের ১৫৩ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন সিএবি  সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ভাইয়ের সঙ্গে আসেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।গোটা বুথ জুড়ে ছিল নিরাপত্তার কড়া বেষ্টনী। সাধারণ মানুষদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সৌরভ।  ভোটদানের পর বেরিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন।

সেই সঙ্গে বলেন, “‘প্রথম দফায় তো ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় কী হয়, সেটা আশা করছি যে সন্ধ্যার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এই কেন্দ্রে এমনিতেও ঝামেলা হয় না। এবারও নিশ্চিন্তেই ভোট দেওয়া গেছে।” গত ভোটের সঙ্গে এবারের পার্থক্য জানতে চাইলে দাদা অবশ্য সাবধানী হয়ে যান। তাঁর বক্তব্য, ‘এইসব আমাকে জিজ্ঞাসা করবেন না। আমি আমার ভোট দিয়ে দিয়েছি, ব্যাস।’

এদিকে নদীয়া জেলার ৯১ চাকদা বিধানসভা কেন্দ্রের লালপুর বিদ্যাপীঠে ৬৬ নম্বর বুথে ভোট দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী।

শুধু ক্রিকেট মাঠের তারকাই নয়, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস মেহতাব হোসেন থেকে দেবজিত মজুমদারের মতো ফুটবলাররাও অংশ নিলেন ভোট উতসবে।সস্ত্রীক ভোট দিলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। ভোট দেন প্রীতম কোটালও।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...