Friday, May 15, 2026

ভারতে বিপন্ন সংখ্যালঘুরা, রিপোর্ট মার্কিন কমিশনের

Date:

Share post:

ভারতে সংখ্যালঘুরা বিপন্ন। নিজেদের রিপোর্টে এই তথ্য উল্লেখ করেছেন ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত দ্বিদলীয় মার্কিন কমিশন। একইসঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন পাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকারও সমালোচনা করা হয়েছে।

ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের রিপোর্টে উল্লেখ করেছে, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন সংক্রান্ত যে ধরনের ঘটনা ভারতে ঘটছে তা দেখে সরকার চুপ করে থাকছে। কখনও আবার সেসব ঘটনায় সরকার নিজেও জড়িয়ে যাচ্ছে।

মার্কিন রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ২০১৯ সালের ভোটে জিতে বিজেপি যে সব নীতি নিচ্ছে, তা সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার পরিপন্থী। এই রিপোর্টের তীব্র নিন্দা করেছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “ভারতের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য। যদিও তা নতুন নয়। কিন্তু অপব্যাখ্যা সব সীমা ছাড়িয়ে গিয়েছে।”

তবে শুধু ভারত নয়। রিপোর্টে রয়েছে আরও ১৪ টি দেশের নাম। চিন, মায়ানমার, পাকিস্তান, এরিট্রিয়া, ইরান, নাইজিরিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং ভিয়েতনাম।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...