Wednesday, June 24, 2026

শপথের পরই সরকারের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার

Date:

Share post:

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েই ১৪ দিনের হোম-কোয়ারান্টিনে গেলেন বিশ্বনাথ সমাদ্দার৷

লকডাউনের সময় প্রায় ২ হাজার কিমি পথ গাড়িতে পেরিয়ে তিনি পৌঁছেছিলেন মেঘালয়ে, কর্তব্যের টানে৷ শপথও নিলেন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। তবে করোনা-সতর্কতার নিয়ম মেনে শপথ নেওয়ার পর প্রধান বিচারপতিকে ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকতে বলেছে মেঘালয় সরকার। তাই সোমবার সকাল ১১টায় মেঘালয়ের রাজভবনে শপথ নেওয়ার পরই বাংলো-বন্দি হয়ে গিয়েছেন বিচারপতি সমাদ্দার। এখনও পর্যন্ত মাত্র ১২- ১৩ জন করোনা রোগী পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার রাজ্য মেঘালয়ে। তবুও ন্যূনতম ঝুঁকি নেয়নি ওই রাজ্যের সরকার৷ ভিন রাজ্য থেকে এসেছেন বলে ১৪ দিনের হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে প্রধান বিচারপতিকেই৷

কলকাতা হাইকোর্টের আর এক বিচারপতি দীপঙ্কর দত্তও গাড়িতে প্রায় লম্বা পথ পাড়ি দিয়ে মুম্বইয়ে পৌঁছে যান মুম্বই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার বুঝে নিতে।
করোনা-সংক্রমণে দেশে এক নম্বরে হলেও মহারাষ্ট্রে এই সমস্যায় পড়তে হয়নি বিচারপতি দত্তকে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...