Friday, June 26, 2026

দেশে করোনা আক্রান্ত বেড়ে ৩১৭৮৭! রাজ্যে ৫৫০

Date:

Share post:

লকডাউন চললেও করোনার সংক্রমণ কিন্তু থামছে না। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হলেন আরও ১৮১৩ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৭৮৭। এঁদের মধ্যে ইতিমধ্যেই ৭ হাজার ৭৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০৮ জনের। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে।

এদিকে, আজ রাজ্যে নতুন করে আরও ৩৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তবে ২৪ ঘণ্টায় ৫ জন রোগী সুস্থ হয়ে গিয়েছেন। তাই রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫০। এখনও পর্যন্ত সুস্থ হয়ে গিয়েছেন ১২৪ জন রোগী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এরই মধ্যে স্বস্তির খবর, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...