Wednesday, May 13, 2026

হাইড্রক্সিক্লোরোকুইন পেয়ে মোদির থেকে মুখ ঘুরিয়ে নিলেন ট্রাম্প!

Date:

Share post:

হাইড্রোক্সিক্লোরোকুইন পাওয়ার তিন সপ্তাহের মধ্যেই মোদির থেকে মুখ ঘুরিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটারে মোদিকে ‘আনফলো ‘ করে হোয়াইট হাউস।

হাইড্রোক্সিক্লোরোকুইন আমারিকায় না পাঠালে ভারতের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ এর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর তড়িঘড়ি রফতনির ওপর নিষেধাজ্ঞা তুলে আমেরিকায় পাঠানো হয় ম্যালেরিয়ার ওষুধ। সেই ওষুধ পেয়ে হোয়াইট হাউস টুইটারে ফলো করা শুরু করে নরেন্দ্র মোদিকে। এমনকী টুইট করে ট্রাম্প ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রীকে।

এদিকে আমেরিকায় ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। জানা গিয়েছে, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা সারাতে কার্যকরী হয়নি আমেরিকায়। তারপরই হোয়াইট হাউসের এমন পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এবং দিল্লির মার্কিন দূতাবাস মার্কিন প্রশাসন ‘আনফলো’ করে দিয়েছে। টুইটারে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপে হতবাক অনেকেই।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...