Tuesday, May 26, 2026

করোনা সংক্রমণ রুখতে রেমডেসিভির সফল, দাবি মার্কিন বিজ্ঞানীর

Date:

Share post:

শরীরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রুখে দিতে কার্যকর ভূমিকা নিতে পারে অ্যান্টিভাইরাল ওষুধ ‘রেমডেসিভির’। এই দাবি করলেন আমেরিকার শীর্ষ বিজ্ঞানী ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফাওসি।

হোয়াইট হাউসে ফাওসি সাংবাদিকদের বলেন, “আমরা পরীক্ষা চালিয়ে দেখেছি, করোনা রোগীদের সারিয়ে তুলতে এখন বিভিন্ন ধরনের যেসব ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে, তাদের মধ্যে ৩০ শতাংশ বেশি দ্রুত গতিতে কাজ করে রেমডেসিভির। ভাইরাসজনিত রোগের এই ওষুধ শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ রুখে দিতে পারে।”

ইতিমধ্যেই বিশ্বে করোনা সংক্রমণের শীর্ষে আমেরিকা। মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গিয়েছে। করোনার নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি না থাকায় পরীক্ষামূলকভাবে প্রায় চল্লিশটি ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হচ্ছে। আমেরিকায় আক্রান্তদের উপর রেমডেসিভির ব্যবহার করে দেখা গিয়েছে দ্রুত সারিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ওষুধ। পাশাপাশি এই ওষুধ প্রয়োগে রোগীদের কোনও পার্শ্ব-প্রতিক্রিয়ারও শিকার হতে হয়নি।

ফাওসি জানিয়েছেন, রেমডেসিভির কতটা কার্যকরী হচ্ছে, তা বোঝার জন্য আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৬৮টি জায়গায় ১ হাজার ৬৩ জন করোনা রোগীর উপর তা প্রয়োগ করে চালানো হয়েছিল ট্রায়াল। দেখা গিয়েছে, করোনা রোগীদের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ রুখে দিতে পারে রেমডেসিভির।

 

Related articles

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...