Tuesday, June 23, 2026

পিকে-চুণী গেলেন পরপর, স্তব্ধ ক্রীড়ামহল

Date:

Share post:

পিকে গেছেন কদিন আগেই।

এবার চুণী।

কত গল্প তাঁদের নিয়ে।
কত রেষারেষির জল্পনা।
কে বাংলার সর্বকালের সেরা?

পিকে কোচ হিসেবে এগিয়ে।
কিন্তু তাঁকে টপকে গেছেন খেলোয়াড় চুণী।

ফুটবল, ক্রিকেট, দুটিতেই সফল চুণী।
ফুটবলে এশিয়াডে সোনাজয়ী অধিনায়ক।
ক্রিকেটে অলরাউন্ডার।
টেনিসেও সাবলীল।
বাংলার গ্ল্যামারবয়।

কোচিংয়ে না আসায় পরবর্তী জীবনে শিরোনামে থাকার সুযোগ ছিল না।

পিকে এবং চুণীকে নিয়ে তারকাদ্বন্দ্বের গল্প স্বাভাবিক। কিন্তু দুজনের বন্ধুত্বও ছিল যথেষ্ট।

এবং কী কান্ড।
2020র প্রথমার্ধের দিন কয়েকের তফাতেই দুজনের চিরবিদায়।

“আনন্দমেলা” পত্রিকায় একটা সময়ে চুণীর আত্মজীবনী ” খেলতে খেলতে” সাড়া ফেলে দিয়েছিল।
নতুন প্রজন্ম তাঁকে নতুনভাবে চিনেছিল।

পরবর্তীকালে বাংলার ক্রীড়াজগতের সম্রাট সৌরভ।
কিন্তু একাধিক খেলায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠার রেকর্ডে তাঁর থেকেও এগিয়ে চুণী। এই ফুটবলে ইন্ডিয়া খেলে ফিরছেন। পরক্ষণেই রঞ্জিতে বাংলার হয়ে ব্যাট বা বল হাতে নামছেন। আবার ছুটির মুডে মোহনবাগান মাঠে টেনিস খেলছেন!

পিকে -চুণী দুজনেই বর্ণময় চরিত্র।
পরপর দুজনের বিদায়ে বাংলার ক্রীড়ামহল শোকস্তব্ধ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...