Wednesday, May 20, 2026

জোরালো হচ্ছে পরিযায়ী স্পেশাল ননস্টপ ট্রেনের দাবি, মে দিবসে মোদির হস্তক্ষেপের আর্জি

Date:

Share post:

শুক্রবার মে দিবস অর্থাৎ শ্রমিকদের অধিকার আদায়ের দিন। লকডাউন শেষ হলে ৪ মে দেশের লক্ষ লক্ষ শ্রমিক যাতে নির্বিঘ্নে নিজের রাজ্যে ফিরতে পারেন সেজন্য কি বিশেষ পরিযায়ী স্পেশাল ট্রেন চালু করবে কেন্দ্র? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আপাতত ট্রেন চালুর দাবি উড়িয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে বিশেষ বাসের ব্যবস্থা করতে বললেও অধিকাংশ রাজ্যই জানিয়েছে এই ব্যবস্থা বাস্তবোচিত নয়। কেন্দ্রীয় সরকার সংক্রমণের যুক্তি দিলেও কেরালা, বিহার, পাঞ্জাব, ওড়িশা, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্য দাবি করেছে ননস্টপ পরিযায়ী স্পেশাল ট্রেন চালালে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না। আশেপাশের রাজ্য হলে বাসের ব্যবস্থা করা সম্ভব, কিন্তু সুদূর দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে যাতায়াতে বাসের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। আর সোশ্যাল ডিসট্যান্সিং মানতে হলে বাস প্রতি গড়ে ২৫ জন শ্রমিককে নিতে হয়। সেক্ষেত্রে রাজ্যগুলির পক্ষে লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বাসের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। এই অবস্থায় ননস্টপ পরিযায়ী স্পেশাল ট্রেন চালুর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কেরালা, বিহার ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা। বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সুশীল মোদি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, বাসে ফেরানোর প্রস্তাব অবাস্তব ও আদৌ গ্রহণযোগ্য নয়। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালুর দাবি করছি। এদিকে অধিকাংশ রাজ্য সরকারই নোডাল অফিসার নিয়োগ করে ফিরতে ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের তালিকা বানানো শুরু করে দিয়েছে।

 

Related articles

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...