Friday, June 19, 2026

আমার কাছে চিনের ল্যাবে করোনার জন্মের প্রমাণ আছে : বিস্ফোরক ট্রাম্প

Date:

Share post:

চরম সঙ্কটের মধ্যে ফের বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী করোনার বিস্তাররের সব দায় চাপালেন চীনের উপর। ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে চিনকে নিশানা ট্রাম্পের।

আমেরিকার প্রেসিডেন্টের দাবি, চিনের ল্যাবই করোনা ভাইরাসের উৎপত্তিস্থল। তার প্রমাণও নাকি রয়েছে আমেরিকার হাতে। তবে তদন্ত চলায় এখনই সবটা সামনে আনতে চাইছেন না তিনি।

এখানেই শেষ নয়। ট্রাম্পের আরও অভিযোগ করে বলেন, “চিন চায় না আমি ফের ভোটে জিতে আসি। কারণ, আমদানি শুল্ক হিসেবে আমি চিনের কাছ থেকে প্রচুর ডলার আদায় করছি। চিন চাইছে, নভেম্বরের ভোট জিতে আসুন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন”।

পাশাপাশি, কোভিড-১৯ তাণ্ডবের জেরে দেশের আর্থিক ধাক্কা সামলাতে চিনের উপর আরও শুল্ক আরোপ করার ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্প। বেজিংয়ের পাশাপাশি ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিরুদ্ধেও সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, চিনের মুখপাত্রের মতো কাজ করছে WHO.

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...