Thursday, June 4, 2026

গ্রিন জোন বীরভূমে করোনা সংক্রমণ? স্যোশাল মিডিয়ায় ভাইরাল রিপোর্ট

Date:

Share post:

এবার গ্রিন জোন বীরভূমে করোনাভাইরাস সংক্রমণের অভিযোগ। ময়ূরেশ্বরের এক ক্যান্সার আক্রান্ত সহ আরও দুজন কোভিড ১৯ আক্রান্ত বলে খবর রটেছে। যদিও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

ময়ূরেশ্বরের ওই তিন বাসিন্দা দিন কয়েক আগে মুম্বই থেকে অ্যাম্বুল্যান্সে বীরভূমের ফেরেন। আক্রান্ত তিনজনের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত। তাঁর সহযাত্রী হিসেবে আরও দু’জন একই অ্যাম্বুল্যান্সে করে ফেরেন। গত ২৭ তারিখ তাঁদের লালারস সংগ্রহ করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই তিনজনের রিপোর্ট পজিটিভ বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এদিকে দুবরাজপুরের সন্দেহজনক কয়েকজনের বাড়ি সিল করে দেওয়া হয়েছে।
গত বুধবার সেখানে ১৬ জনের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মুম্বই থেকে চিকিৎসা করিয়ে তাঁরা বাড়িতে ফিরে আসেন। তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থাও করা হয়নি। পরিবারের লোকজন নিয়মিত বাজারে ঘুরে বেরিয়েছেন বলে আরও অভিযোগ স্থানীয়দের।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...