Sunday, March 22, 2026

ফুল-চকোলেটে বরণ কোটা ফেরত পড়ুয়াদের

Date:

Share post:

লকডাউনের জেরে আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনল রাজ্য সরকার। শুক্রবার, নিজেদের জেলায় ফিরে আসেন তাঁরা। তাঁদের ফুল ও চকোলেট দিয়ে স্বাগত জানান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

রাজস্থানের কোটা থেকে আসা ৭৮৪ জন পড়ুয়াকে এদিন কাওয়াখালিতে নামানো হয়। প্রথম বাসটি এসে পৌঁছয় দুপুর তিনটে নাগাদ। সেই বাসে ১৩জন পড়ুয়া আসেন। পরে আরও ২৬টি বাসে আসেন বাকি পড়ুয়ারা। কাওয়াখালির মাঠে হাজির ছিলেন গৌতম দেব। এছাড়াও ছিলেন পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পড়ুয়ারা বাস থেকে নামতেই তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়। মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সকলের বাড়ি যাওয়ার ব্যাবস্থা করেন।
গৌতম দেব বলেন, পড়ুয়াদের পরীক্ষা করেই তাঁদের নিজের নিজের বাড়িতে অভিভাবকদের কাছে পাঠানো হবে। তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ৩০টির মত বাসের বন্দোবস্ত করা হয়।
কোটা থেকে আসা পড়ুয়া পারমিতা সরকার জানান, “লকডাউনে আটকে পড়ে খুব খারাপ অবস্থা হয়েছিল। রাজ্য সরকারকে ধন্যবাদ আমাদের বাড়ি ফিরিয়ে আনার জন্য। এখন বেশ ভালো লাগছে”।

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...